প্রধান খবর

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হেরিটেজ ঘোষণা ও দ্রুত সংস্কারের আশ্বাস

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে থাকা এই জাদুঘরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষকসহ যারা সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের অনেককে দীর্ঘ সময় ধরে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি জানান, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে। তার ভাষায়, এটি জাতির গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি, তাই সংরক্ষণ ও উন্নয়ন করা অত্যন্ত জরুরি।

মন্ত্রী আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সংস্কার শেষে জাদুঘরটি দেশের ঐতিহাসিক সম্পদ হিসেবে নতুনভাবে গুরুত্ব পাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *