প্রধান খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের দক্ষিণ সাহানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

কোরআন খতম শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *