প্রধান খবর

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে তদন্ত কমিটি

মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় গঠিত কমিটিকে দ্রুত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায়ও কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *