প্রধান খবর

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রশাসনে মোদির ২৫ বছর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন তিনি।

২৫ বছর পূর্তি উপলক্ষে মোদি ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘উন্নত ভারত’-এ পরিণত করার লক্ষ্য তুলে ধরেছেন। বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটি হওয়া, উৎপাদন খাতে স্বনির্ভরতা এবং মহাকাশ গবেষণায় অগ্রগতির কথাও তিনি উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মোদি বলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে কোনো লক্ষ্য বা মিশনের জন্য কাজ করার শিক্ষা তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। এ সময়ে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও শেখার কথা উল্লেখ করেন তিনি।

মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছরের মাইলফলক পূর্ণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *