প্রধান খবর

হকারদের অবস্থান পরিদর্শনে মাঠে ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত ও প্রধান সড়কে পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে তিনি বিভিন্ন এলাকায় হকারদের অবস্থান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনে অনুমোদিত স্থানের বাইরে ফুটপাত ও সড়ক দখল করে বসানো দোকানপাট দেখতে পান প্রশাসক। পরে এসব অননুমোদিত স্থাপনা তাৎক্ষণিক উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

প্রশাসক বলেন, কোনো অবস্থাতেই জনগণের চলাচলের পথ অবরুদ্ধ করতে দেওয়া হবে না। একই সঙ্গে দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ফুটপাত ও সড়ক পুনরায় দখল ঠেকাতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে। পাশাপাশি অননুমোদিতভাবে স্থাপনা বসালে প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *