প্রধান খবর

জ্বালানিসংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এলএনজি আমদানি, নতুন গ্যাস কূপ খনন এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩০ সালের মধ্যে স্থলভাগে ১৫০টি গ্যাস কূপ খননের লক্ষ্যের কথা তুলে ধরা হয়। ইতোমধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ হয়েছে এবং এসব কূপ থেকে ২৮৫ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ্বালানি সরবরাহ ধরে রাখতে এলএনজির উৎস বাড়ানো এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দেশীয় কয়লা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *