প্রধান খবর

স্বৈরাচার এবং গুপ্ত ফের একজোট হয়েছে : প্রধানমন্ত্রী

দেশে আবারো অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, দেশের স্বার্থবিরোধী অপশক্তিগুলো তলে তলে এক হয়ে পুনরায় সক্রিয় হয়ে উঠছে। অতীতেও এরা একসাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একজোট হয়েছে।

জনসভায় তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা, গায়েবি মামলা, জেল-জুলুম ও কঠোর নির্যাতনের শিকার হয়েছেন। সে সময় সাধারণ মানুষ এবং বিএনপি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালালেও এ জাতীয় অপশক্তিগুলোর কাউকে রাজপথে পাওয়া যায়নি। অথচ আজ তারা দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি এবং বিশৃঙ্খলা ছড়ানোর পাঁতারা করছে।

বক্তব্যে তিনি বর্তমান বিএনপির উন্নয়নমূলক নানা জনকল্যাণমুখী ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি প্রশ্ন তুলে বলেন, যারা আজ বিভ্রান্তিকর নানা দাবি তুলে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, জনগণের ভাগ্যোন্নয়নে তাদের কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই। বিএনপির মতো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বন্ধ মিল-কারখানা চালু, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কিংবা স্বাস্থ্যসেবা ৫০ থেকে ১৫০ বেডে উন্নীত করার মতো কোনো রূপরেখা তাদের কাছে নেই। জনগণ কেবল ভাগ্যের পরিবর্তন চায়, আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই বিএনপি এসব কর্মসূচি পরিকল্পনা করেছে।

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সুবিধা হাসিল করতে যারা পরকালের টিকিট বিক্রি করার মতো অবাস্তব দাবি করে, তারা প্রকারান্তরে সাধারণ মানুষের সাথে মুনাফিকি করছে। ক্ষমতালোভী ও গুপ্ত রাজনীতিতে বিশ্বাসীদের হাতে দেশ নিরাপদ হতে পারে না।

সমাবেশের শুরুতে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম এবং স্থানীয় ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের হাতে সম্মানী তুলে দেওয়া হয়। জনসভা শেষে জেলা পরিষদ ডাকবাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে দুপুরে ফেনী সফরের অংশ হিসেবে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *