প্রধান খবর

রুশ বিমান হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৩, আহত ৭

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বুধবার ভোরে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স জানায়, কিয়েভ নগর সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীতে হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামলার পর আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বাড়ি, দোকান ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই এলাকায় এক শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। হামলায় অবকাঠামো, বাড়িঘর, গুদাম ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের হামলার মধ্যে নিজেদের আকাশসীমা রক্ষায় রোমানিয়া ও পোল্যান্ড সামরিক যুদ্ধবিমান পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এসব প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *