প্রধান খবর

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে নতুন গুঞ্জন, কোথায় তিনি?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে আবারও মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশটির একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক তার অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হওয়ায় এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

জর্ডানভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা পরিস্থিতি পর্যালোচনা করতে নিয়মিত এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও তেহরান এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। কয়েকদিন ধরে তিনি প্রকাশ্যে না আসায় তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জ্যাকসন হিংকল একটি পোস্টে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সত্যিই জীবিত আছেন কি না। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *