প্রধান খবর

জামায়াত আমির ও নাহিদ কি নির্বাচনে পাস করেছিলেন: রাশেদ খান

জামায়াতের আমির ও নাহিদ ইসলাম আদৌ নির্বাচনে জয়ী হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী হওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচনে দলটির প্রার্থীদের পরাজয় নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।

সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুরে জামায়াতের প্রভাব বিস্তার করেছে এবং নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল।

রাশেদ খান আরও দাবি করেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। তার প্রশ্ন, জামায়াতের আমির ও নাহিদ ইসলাম যে ফল পেয়েছেন, তারা সত্যিই নির্বাচনে জয়ী হয়েছিলেন, নাকি অন্তর্বর্তী সরকার তাদের জয়ী দেখিয়েছিল।

তিনি আরও বলেন, খুলনা বিভাগ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও সেখানে জামায়াতের একাধিক প্রার্থীর জয় নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। রাশেদ খানের ভাষ্য, পরিকল্পিতভাবে রংপুর ও খুলনা বিভাগে জামায়াতের প্রার্থীদের জয়ী করাতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *