বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা শেষ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় আবেদন গ্রহণের সময় শেষ হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, এবার মোট ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত বদলির ফল প্রকাশ করা হবে।
মাউশি জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনেরও পরিকল্পনা করা হয়েছে।
বদলি কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান করতে পারেন বলে জানা গেছে। তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

