প্রধান খবর

জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো অনুসন্ধান অভিযান শুরু করেছে।

‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় রোববার ভোর ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল জাহাজটির সর্বশেষ অবস্থান। যাত্রী তালিকায় ২৪১ জনের নাম থাকলেও ক্রুদের সংখ্যা জানা যায়নি। এখন পর্যন্ত কোনো যাত্রী বা ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজটির সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক যাত্রী থাকায় সব ধরনের জনবল ও উদ্ধার সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে এবং জাহাজটির অবস্থান শনাক্ত করাই এখন প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *