মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে স্মৃতিসৌধের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুধুমাত্র প্রস্তুতিমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা, মর্যাদা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
এই সাময়িক নিষেধাজ্ঞা মূলত দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন এবং স্মৃতিসৌধ এলাকা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

