প্রধান খবর

১৬ মার্চ থেকে দেশব্যাপী ২০ হাজার কিমি খাল-নদী খনন কর্মসূচি

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিনে দেশের আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করবেন।

সরকারের এই উদ্যোগ কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। খাল–নদী খনন ও পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বাড়বে, গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পাবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *