প্রধান খবর

রামপালে দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন, শোকের ভারে কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ।

জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানাজায় ইমামতি করেন মোংলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন। পরে মোংলা কবরস্থানে পাশাপাশি কবরে ৯ জনকে দাফন করা হয়।

একই দুর্ঘটনায় নিহত কনেপক্ষের চারজনের জানাজা অনুষ্ঠিত হয় কয়রা উপজেলার নকশা গ্রামে, আর মাইক্রোবাস চালকের জানাজা সম্পন্ন হয় রামপালে। জানাজার আগে পরিবারের নিহত সদস্যদের জন্য ক্ষমা প্রার্থনা করেন স্ত্রী-সন্তান, বাবা, ভাই ও বোন হারানো আশরাফুল আলম জনি। তার হৃদয়বিদারক আকুতিতে ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *