প্রধান খবর

রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের দায়ে অভিশংসন (ইমপিচমেন্ট) করে পদ থেকে অপসারণ এবং গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন।”

সংগঠনটির দাবি, রাষ্ট্রপতির সাম্প্রতিক ভূমিকা জনগণের প্রত্যাশার পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, তাই তার বিরুদ্ধে সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *