সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার (আজ) দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, চিকিৎধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা গেছেন। গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হবে।
এদিকে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় কারাগারে আছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

