প্রধান খবর

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি, ত্রাণ ও পুনর্বাসন সহায়তা তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবরও নেবেন।

পরে ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীসহ শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এরপর হাটহাজারীতে আলেমদের সঙ্গে সাক্ষাৎ এবং হেফাজতের সাবেক দুই আমিরের কবর জিয়ারত করার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে চট্টগ্রামে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *