প্রধান খবর

শ্রমবাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার ও বুধবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম রামানানের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন। আলোচনায় শ্রমবাজার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের সুযোগ-সুবিধা এবং শ্রম অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।

এছাড়া সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জ্বালানি, বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এলএনজি সরবরাহ ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *