প্রধান খবর

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। এ উপলক্ষে ক্যাটারপিলারের অনুমোদিত ডিলার বাংলাক্যাট, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ‘ফ্রিডম ২৫০’ শীর্ষক বিশেষ সংবর্ধনার আয়োজন করে। বিশ্বব্যাপী ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব, উদ্ভাবন এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রেন্ট টি. ক্রিস্টেনসেন, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যে জানানো হয়, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাক্যাট আধুনিক প্রযুক্তি ও প্রকৌশল সেবার মাধ্যমে বাংলাদেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাটারপিলার জেনারেটরের ওপর নির্ভরশীল। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাঁচ হাজারেরও বেশি ক্যাটারপিলার যন্ত্র নিয়মিত ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মতবিনিময়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আর্মির ‘ট্রপিক লাইটনিং’ ব্যান্ড এবং বাংলাদেশের ‘শোন পি’ ব্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। সমাপনী পর্বে বাংলাক্যাট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *