প্রধান খবর

রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী, তদন্তে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়ার দাবি

রাজধানীর মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা আলভীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য মিলেছে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে। শুনানিকালে আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। বিচারকের প্রশ্নের জবাবে তিনি জানান, রিমান্ডে তার ওপর কোনো নির্যাতন করা হয়নি।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার বাসা থেকে আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *