প্রধান খবর

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার

কূটনৈতিক বা সামরিক কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সৌদি আরব ও কাতার ইসরায়েলের কাছ থেকে উন্নত যুদ্ধাস্ত্র সংগ্রহ করেছে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই দেশই ইসরায়েলি কোম্পানির তৈরি বিশেষ মডেলের হেলমেট ও নাইট ভিশন গ্লাস নিজেদের সামরিক বাহিনীর জন্য নিয়েছে।

হারেৎজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানায়, সেই সময় সৌদি আরব মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে এফ–১৫এসএ যুদ্ধবিমান কেনার চুক্তি করে। একই সময়ে কাতার যে মডেলের হেলমেট ও নাইট ভিশন গ্লাস ইসরায়েলি কোম্পানি থেকে নিয়েছিল, সৌদি আরবও ঠিক সেই মডেলই সংগ্রহ করে। মোট ৪৫২টি অত্যাধুনিক হেলমেট এবং ৪৬২টি নাইট ভিশন গ্লাস ইসরায়েল থেকে নেয় দেশটি।

অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সৌদি আরবের সামরিক বাহিনী ইসরায়েলের সরবরাহকৃত এসব সরঞ্জাম ব্যবহার করছে। বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবুও তারা ইসরায়েলি সামরিক প্রযুক্তি নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *