প্রধান খবর

বাধা-বিপত্তি যাই আসুক, নগর উন্নয়ন থামবে না : ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে যত বাধা-বিপত্তি বা ষড়যন্ত্রই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে আয়োজিত ‘শিশু সুরক্ষায় ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ’ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘ ৪১ বছরের রাজনৈতিক জীবনে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছেন। তার ভাষায়, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু থেমে থাকলে চলবে না , সামনের দিকে এগিয়ে যেতে হবে। নগর উন্নয়নকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিশু, অভিভাবক ও স্থানীয়দের উদ্দেশে প্রশাসক বলেন, নগর উন্নয়নে ভালো কাজের উদ্যোগ নিতে হবে এবং সবার পাশে থাকার অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতায় ঢাকা উত্তরকে আরও বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *