আমাদের প্রতিদিনের খাদ্য শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনির কার্যকারিতায় সরাসরি প্রভাব ফেলে। কিডনি রক্ত শোধন, বর্জ্য অপসারণ এবং শরীরের পানি–লবণ ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে কিডনির স্বাস্থ্য বজায় থাকে এবং অপ্রয়োজনীয় টক্সিন দূর করতে সহায়ক হয়।
নিচে কিডনি সুস্থ রাখার ৭টি গুরুত্বপূর্ণ খাবারের তথ্য দেওয়া হলো—
- সামুদ্রিক মাছ
স্যামন, টুনা ও অন্যান্য চর্বিযুক্ত সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনির রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ। এছাড়া এটি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। - লাল আঙুর
লাল আঙুরে রিসভারিট্রল, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনির ওপর চাপ কমায়। - ফুলকপি
ফুলকপিতে ভিটামিন কে, ফোলেট ও ফাইবারের প্রাচুর্য রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান কিডনিকে সুরক্ষা দেয় এবং কম পটাসিয়াম থাকায় কিডনি রোগীদের জন্যও উপযুক্ত। - সাইট্রাস জাতীয় ফল
লেবু ও কমলার মতো সাইট্রাস ফল শরীরকে হাইড্রেটেড রাখে এবং কিডনি থেকে টক্সিন বের করতে সহায়ক। এতে থাকা সাইট্রেট কিডনিতে পাথর হওয়া কমায়। - ব্লুবেরি
ব্লুবেরিতে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোষ রক্ষা করে। এতে সোডিয়াম, পটাসিয়াম ও ফসফরাস কম থাকায় কিডনির জন্য নিরাপদ। - মাশরুম
মাশরুমে বি ভিটামিন, সেলেনিয়াম ও গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে। এটি উদ্ভিদভিত্তিক প্রোটিনের ভালো উৎস এবং কিডনি রোগীদের জন্য নিরাপদ। - ক্র্যানবেরি
ক্র্যানবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এটি কিডনিকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং সুস্থ রাখে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত এই খাবারগুলো খাদ্যতালিকায় রাখলে কিডনির কার্যকারিতা উন্নত থাকে। তবে কিডনি রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস মেনে চলা উচিত।

