প্রধান খবর

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থান

নওগাঁর সাপাহার সীমান্তে শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে আবার ভারতেই ফিরিয়ে নেয়।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহারের হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। প্রায় ১৯ ঘণ্টা ধরে এই পুশ-ইনের চেষ্টা চলতে থাকে। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় এবং সীমান্তে টহল জোরদার করে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই দৃঢ় ভূমিকার প্রশংসা করেছেন।

প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম জানান, “ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা সারাক্ষণ পাহারা দিয়ে রেখেছিল। রাত ১১টার দিকে ধান লোড দেওয়ার সময়ও দেখি তারা সেখানে আছে। পরে বিএসএফ সদস্যরা জোর করে তাদের টেনে-হিঁচড়ে ভারতে নিয়ে যায়। তারা যেতে চাইছিল না, অনেক কান্নাকাটি করছিল। আমরা এগোতে চাইলে বিএসএফ বাধা দেয়।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *