প্রধান খবর

ডিপিএলে নবম রাউন্ডে এক ম্যাচের জন্য দলে যোগ দিচ্ছেন মুস্তাফিজ

ঈদের ছুটি শেষে আবারও জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। অষ্টম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে আবাহনী লিমিটেড। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ১৭৩ রানের বড় জয় তুলে নেয় দলটি। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে উজ্জ্বল ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, যার ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে আবাহনীর হাতে।

এদিকে আকাশী-নীল শিবিরে এসেছে আরও বড় সুখবর। আগামী ৫ জুন শুক্রবার নবম রাউন্ডের ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। শুরুতে তার মোহামেডানের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আবাহনীর জার্সিতেই মাঠে নামবেন তিনি। তবে মাত্র একটি ম্যাচের জন্যই তাকে পাচ্ছে দলটি।

মুস্তাফিজ সর্বশেষ ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতে খেলেছিলেন। এর আগে পাকিস্তান সুপার লিগেও ব্যস্ত সময় কাটান তিনি। আবাহনীর পরবর্তী ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে এই বাঁহাতি পেসারের। এরপরই শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ, যেখানে মুস্তাফিজের থাকার সম্ভাবনা খুবই বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *