মার্কিন বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত, ভূপাতিত করা হয়েছে এমকিউ-৯ ড্রোনের দাবি
হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জেরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে আইআরএনএ জানায়, দক্ষিণ ইরানের আব্বাস ও বুশেহর বন্দরে পরিচালিত হামলায় ইরানি সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা নিহত হন। হামলায় নিহতদের সবাই দেশটির…

