চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হেরিটেজ ঘোষণা ও দ্রুত সংস্কারের আশ্বাস
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে থাকা এই জাদুঘরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষকসহ যারা সম্মুখযুদ্ধে অংশ…

