ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় শিশুসহ ৭ জন নিহতের দাবি
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি কেন্দ্রীয় কারাগারে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। হুতি বিদ্রোহীদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই হামলায় একটি শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও অন্তত সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি। সংবাদমাধ্যম…

