প্রধান খবর

যুক্তরাষ্ট্রে লাখো বিদেশি কর্মীর চাকরি ঝুঁকিতে, ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে লাখো বিদেশি কর্মীর চাকরি ঝুঁকিতে। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনার ফলে মানবিক কর্মসূচির আওতায় বসবাসরত কয়েক লাখ বিদেশি কর্মী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চাকরি হারানোর আশঙ্কায় পড়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নিয়োগকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)-এর আওতায় থাকা হাইতির নাগরিকদের…

Read More

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদারের আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টের পরিচালনাগত সহযোগিতা, আর্থিক প্রতিপূরণ দ্রুত নিষ্পত্তি, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী, শান্তি ও…

Read More

ব্রাজিলের দাপুটে জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল হাইতি

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শক্তিমত্তার স্বাক্ষর রেখেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরাজয়ের ফলে টানা দুই ম্যাচে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। শনিবার (২০ জুন) অনুষ্ঠিত গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। একাদশে সুযোগ পাওয়া…

Read More

বিশ্বকাপ ২০২৬: কুনহা-ভিনিসিয়ুসের নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে দিল ব্রাজিল

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে চেনা ছন্দে ফিরেছে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের এক দাপুটে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফিলাডেলফিয়ার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সেলেসাওরা। প্রথমার্ধের সেই আধিপত্য…

Read More

গ্যাং হামলায় রক্তাক্ত হাইতি, নিহত অন্তত ৭০

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির আর্টিবোনিত অঞ্চলে সশস্ত্র গ্যাং হামলায় বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থার হিসাবে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। হামলায় বহু ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে ও হাজারও মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাইতির প্রধান কৃষি অঞ্চল আর্টিবোনিতে গ্যাং হামলায় অন্তত ৭০…

Read More