স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র
পছন্দসই স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে গভীর রাতে সোজা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় একাই এসে উপস্থিত হয় ওই কিশোর। ঘটনাটি মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের মধ্যে চরম কৌতূহলের সৃষ্টি করে। অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম আলামিন।…

