হাইস্কুল শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে ‘আর্কিটেকচার ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’
সৃজনশীল তরুণ প্রজন্মকে স্থাপত্যশিল্পের প্রতি আগ্রহী করে তুলতে এবং এই পেশার বাস্তব অভিজ্ঞতা প্রদানে সিডনিতে সফলভাবে অনুষ্ঠিত হলো চতুর্থ ‘ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম ইন আর্কিটেকচার’। মেলবোর্ন ও সিডনির প্রবাসী নকশাবিদদের অলাভজনক মেলবন্ধনের ধারা বজায় রেখে ‘ideas Architects’-এর আয়োজনে এ বছর নবম থেকে দ্বাদশ শ্রেণির (Years 9–12) বাছাইকৃত দুই শিক্ষার্থী অংশ নেয়। এক সপ্তাহব্যাপী আয়োজিত এই বিশেষ…

