দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সেখানে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন…

