চার দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে এবং তা উপহাসে পরিণত করেছে। তিনি বলেন, সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর…

