বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনের সজোরে ধাক্কা: ঘটনাস্থলেই নিহত ২
ঢাকা-বগুড়া মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অপর একটি দ্রুতগতির ট্রাকের সজোরে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। রবিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মহাসড়কের ছিলিমপুর এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের…

