ক্যান্সারে আক্রান্ত পোপ লিও: ইতালির হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন
ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার ইতালির রোমে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান ফুসফুসের একটি অংশ অপসারিত হয়েছে। অস্ত্রোপচার চলাকালীন সংগৃহীত টিস্যুর নমুনা পরীক্ষায় এই মরণব্যাধি নিশ্চিত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। ভ্যাটিকানের প্রকাশিত চিকিৎসা বুলেটিন ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, পোপের ফুসফুসে ‘অ্যাডেনোকারসিনোমা’ নামের ক্যান্সার…

