বেনাপোলে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের…

