পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-র পরিকল্পনা অনুযায়ী, খুব শীঘ্রই নারীদের জন্য বিশেষভাবে ৩০টি গোলাপি রঙের বা পিংক রঙের বৈদ্যুতিক বাস চালু হতে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই এই বিশেষ বাস সার্ভিস চালুর জোরালো প্রস্তুতি চলছে। বর্তমানে রাজধানী ইসলামাবাদে…

