নাইজেরিয়ায় নৌকাডুবি: শেষকৃত্যে যাওয়ার পথে ২৪ জনের মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রীদের…

