বাংলা সিনেমার ‘করিম চাচা’মারা যান ঠান্ডা ও শ্বাসকষ্ট থেকে
অভিনয়জগতে কোনো অভিমান ছিল না, কেবল ইচ্ছা ছিল জীবনের কোনো এক সন্ধিক্ষণে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বহু দিন এফডিসির করিডোরে ঘুরেও যে সুবর্ণ সুযোগ তিনি পাননি, অবশেষে দেশের গুণী পরিচালক তারেক মাসুদ তাঁকে ‘মাটির ময়না’ সিনেমায় সেই সুযোগ করে দেন। ‘এক্সট্রা’ বা জুনিয়র আর্টিস্ট হিসেবে অসংখ্য সিনেমায় অভিনয় করা করিম…

