রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অ্যাম্বুলেন্স
ঝালকাঠি থেকে আশঙ্কাজনক এক রোগীকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স। এই ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী ফজলুল হক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে বলে স্বজনদের সূত্রে জানা গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত ফজলুল…

