এরবিল বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা মোতায়েন থাকায় ঘটনাটি নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। শুক্রবার (২৪ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই বিমানবন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা…

