আল-আকসায় ১১৪৩ ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক ও পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একদিনেই এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করেছে। ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কোট’-এর দ্বিতীয় দিনে ইসরায়েলি পুলিশি পাহারায় এই বৃহৎ দলটিকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মোট এক হাজার ১৪৩ জন বসতি স্থাপনকারী আল-আকসায় এই বিতর্কিত অনুপ্রবেশ ঘটায়।…

