ইরান যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের মাত্র ৩১ শতাংশ মানুষ, চাপে ট্রাম্প প্রশাসন
ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের পক্ষে যুক্তরাষ্ট্রের মাত্র ৩১ শতাংশ নাগরিক সমর্থন জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় মার্কিন জনমতে এর তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি প্রকাশিত এক নতুন জনমত জরিপে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বা…

