নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস: বিমানবন্দরে হট্টগোল ও ক্ষোভ প্রকাশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের চরম তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দোহা থেকে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছালে এই অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হন তিনি। বিমানবন্দরে অবতরণের পর টার্মিনাল ভবনে অবস্থানকালে উপস্থিত একদল ক্ষুব্ধ প্রবাসী তাকে ঘিরে…

