লন্ডনে প্রকাশিত হলো জহিরপুর সৈয়দ বাড়ির ইতিহাসবিষয়ক গ্রন্থ
সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরীর লেখা ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। রোববার বিকেলে পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচকরা বলেন, বইটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়,…

