জ্বালানি ও উন্নয়ন খাতে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব চীনের
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ও সৌরবিদ্যুৎ খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ কথা জানান। তিনি উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করে সবুজ জ্বালানির দিকে…

