গাজায় ভবনের ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
গাজা শহরের জেইতুন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যের ভিত্তিতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, গাজায় চলমান সামরিক অভিযান ও নির্বিচারে ইসরায়েলি বোমাবর্ষণে ওই ২০ ফিলিস্তিনি নিহত হন।…

