কেরালায় টানা বৃষ্টিতে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ অন্তত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় টানা বৃষ্টিপাত ও সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও সাতজন। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ও ক্ষতিগ্রস্তদের রক্ষায় রাজ্যজুড়ে শত শত উদ্ধার ও ত্রাণশিবির চালু করেছে প্রশাসন। সংবাদ সম্মেলনে কেরালা রাজ্য সরকারের প্রতিনিধি ভি ডি সতীসান জানান, বৃষ্টিজনিত কারণে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে…

