আইসিইউতে ৯ মাস ও ২১ অস্ত্রোপচার: কৃত্রিম খুলি নিয়ে থমকে আছে শিশু মুসার জীবন
হাতে ছোট্ট একটি খেলনা পিয়ানো। এক হাত দিয়ে টুংটাং সুর তোলার আকুল চেষ্টা করলেও অন্য হাতটি অবশ ও নিশ্চল। নাকে তরল খাবার দেওয়ার নল আর মাথায় কৃত্রিম খুলি-এভাবেই এখন দিন কাটছে সাড়ে আট বছরের শিশু বাসিত খান মুসার। ২০২৪ সালের রক্তঝরা জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শারীরিক ও মানসিক এই চরম যন্ত্রণা বহন করে বেঁচে…

